Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট   প্রতিযোগিতা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সপ্তম (ছাত্র) ও প্রথম (ছাত্রী) আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা।

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপকমিটি (ক্রিকেট ও লন টেনিস) আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কিন্তু "বিশ্ববিদ্যালয়ের বয়স ১৯ বছর, ক্রীড়া প্রতিযোগিতা সপ্তম; গ্যাপ ১২। এর মানে, মাঝে ১২ বছর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। আমি ক্রীড়া কমিটিকে বলব, এই ব্যবধান যেন আর না বাড়ে।"

উপাচার্য আরও বলেন, "আমরা চেষ্টা করছি, মাঠটি (ধূপখোলা খেলার মাঠ) আমাদের আইনগত অধিকারে নেওয়ার জন্য। বর্ষায় আমরা মাঠে ঘাস লাগাব, যাতে মাঠটি আরও সুন্দর হয়। সবাই জিতবে—এই ধারণা নিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি।"

এ সময় অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, "খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা ছাড়া শিক্ষা অগ্রসর হতে পারে না। সারা বছরই আমাদের খেলাধুলা চলবে। আমরা প্রথমবার ছাত্রীদের খেলাধুলার আয়োজন করেছি। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলায় উৎসাহিত হবে এবং একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে।"

প্রসঙ্গত, এ প্রতিযোগিতায় ৩৮টি বিভাগ থেকে ছেলেদের ৩০টি দল এবং মেয়েদের ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় ইসলামিক স্টাডিজ বিভাগ মুখোমুখি হয় নাট্যকলা বিভাগের সঙ্গে।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
    জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
    ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
  • সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
    সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
  • কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
    কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
  • চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
    চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  • চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
    চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
  • শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
    শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
  • ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
    ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
  • একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
    একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
Logo