Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড

দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত সাত মাসে  কমেছে ১ কোটি ৩১ লাখ। শুধু জানুয়ারিতেই টেলিকম অপারেটররা গ্রাহক হারিয়েছে প্রায় ১০ লাখ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সবশেষ পরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারিতে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমে দাঁড়ায় ১১ কোটি ৬০ লাখ।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, মোবাইল ইন্টারনেট গ্রাহক কমার অন্যতম কারণ হলো- সিমের ওপর কর ৫০ শতাংশ বৃদ্ধি, অপারেটরদের ভর্তুকিতে সিম বিক্রি কমিয়ে দেওয়া এবং গ্রাহকদের অর্থনৈতিক অবস্থার অবনতি।

বাংলালিংকের করপোরেট প্রধান ও নিয়ন্ত্রক বিষয়ক কর্মকর্তা তাইমুর রহমান বলেন, 'কর বৃদ্ধির ফলে মোবাইল অপারেটরদের জন্য আগের মতো সিম বিক্রিতে ভর্তুকি দেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে।'

রবির করপোরেট প্রধান ও নিয়ন্ত্রক কর্মকর্তা শাহেদ আলম মনে করেন, সিমের বাড়তি দামের কারণে গ্রাহকরা একাধিক সংযোগ কম ব্যবহার করছে না।

এদিকে, গত সাত মাসে ব্রডব্যান্ড ব্যবহারকারী কিছুটা বেড়েছে। এ সময়ে ব্যবহারকারীর সংখ্যা ৫ লাখ বেড়ে ১ কোটি ৪০ লাখে পৌঁছেছে।

জানুয়ারি পর্যন্ত মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি দাঁড়িয়েছে।

বিটিআরসির নিয়ম অনুযায়ী, ৯০ দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করলে তাকে সক্রিয় ইন্টারনেট গ্রাহক বলা যাবে।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
    এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
  • আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
    আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
  • যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
    যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
  • ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
    ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
  • ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
    ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
  • বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
    বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
  • বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
    বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
  • মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
    মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
  • জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার
    জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার
  • কেন অতি-শীতল তাপমাত্রায় ঝুঁকছে পরমাণু বিজ্ঞান
    কেন অতি-শীতল তাপমাত্রায় ঝুঁকছে পরমাণু বিজ্ঞান
Logo