Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

সোমবার নগর ভবনে ব্লকেড কর্মসূচি পালন করবে ঢাকাবাসী

ক্যাম্পাস মিরর ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫

শেয়ার করুনঃ
সোমবার নগর ভবনে ব্লকেড কর্মসূচি পালন করবে ঢাকাবাসী

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে ব্লকেড কর্মসূচি ঘোষণা দিয়েছে ঢাকাবাসী। নগর ভবনে লাগাতার অবস্থান কর্মসুচি থেকে নতুন এই কর্মসুচি ঘোষণা করা হয়।

সোমবার বেলা ১১ টা থেকে নগরভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে নগর ভবনে টানা ৪র্থ দনের অবস্থান কর্মসুচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মিশিউর রহমান। 

এর আগে সকাল ৯ টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসুচি পালন করেন ঢাকাবাসী। পরে বেলা ১২ টার দিকে নগর ভবনের সামনে থেকে আজো সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুদ্ধ নগরবাসী। নগর ভনের সামনে থেকে গুলিস্তান হয়ে, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব,  শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে আবারো নগর ভবনে অবস্থান কর্মসুচি পালন করেন তারা।

এর আগে গেলো বুধবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর বাসিন্দারা। গেলো নয়মাস নানারকম সংকট এবং অব্যবস্হাপনায় দক্ষিণ সিটি করপোরেশন। নাগরিক অসুবিধার জেরে এবার ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে তারা।

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
    ভারতে খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন বন্ধের দাবি
  • ভারতীয় ভিসার নতুন নিয়ম, টাইম স্লট পাওয়া যাবে অটোমেটিক্যালি
    ভারতীয় ভিসার নতুন নিয়ম, টাইম স্লট পাওয়া যাবে অটোমেটিক্যালি
  • ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি
    ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি
  • ইউজিসিতে সাংবাদিক হেনস্থার   ঘটনায় তদন্ত কমিটি
    ইউজিসিতে সাংবাদিক হেনস্থার ঘটনায় তদন্ত কমিটি
  • সংবাদ প্রকাশের জের, ইউজিসিতে মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলাচেষ্টা
    সংবাদ প্রকাশের জের, ইউজিসিতে মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলাচেষ্টা
Logo