Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

এআইচালিত রোবট বাজারে আনছে চীন

আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
এআইচালিত রোবট বাজারে আনছে চীন

ল্যাঙ্গুয়েজ মডেলের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত মানবাকৃতির রোবট নির্মাণেও অগ্রগতি করে যাচ্ছে চীনা প্রতিষ্ঠানগুলো। বাণিজ্যিকভাবে এসব রোবট বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছে চীনা স্টার্টআপ ইউনিট্রি।

চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইউনিট্রি ২০২৬ সালের মধ্যে এমন মানবাকৃতির রোবট বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছে; যাদের বুঝতে পারার ক্ষমতা এবং কাজ করার সক্ষমতা হবে উচ্চতর।

সারা বিশ্বে ৩ থেকে ৫ বছরের মধ্যে এআইচালিত রোবটের ভালো বাণিজ্যিক চাহিদা দেখা যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। তারা জানায়, সেই চাহিদা পূরণের প্রস্তুতি নিচ্ছে ইউনিট্রি।

চীনে নববর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশটির সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন শো স্প্রিং ফেস্টিভাল গালায় মানুষের সঙ্গে রোবটের নাচের একটি আয়োজন করে ইউনিট্রি। সেখানে চীনা লোকনৃত্য ইয়াংগে পরিবেশন করে মানুষ ও রোবট। 

মর্নিং পোস্ট জানায়, চীনজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এই পরিবেশনা।

ইউনিট্রির বিপণন পরিচালক হুয়াং জিয়াওয়েই মর্নিং পোস্টকে বলেন, 'মানবাকৃতির রোবটের মূল বিষয় হচ্ছে 'মস্তিষ্ক', অর্থাৎ (কৃত্রিম) বুদ্ধিমত্তা।'

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
    এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
    আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
    যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
  • ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
    ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
Logo